বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

লাখাই থানায় ওসির দায়িত্ব পালনের এক বছর পূর্ণ উপলক্ষে মিলাদও দোয়া

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: লাখাই থানায় যোগদানের এক বছর পূর্ণ হওয়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন লাখাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী। আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই উপলক্ষে লাখাই থানা জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ওসি বন্দে আলী তাঁর দায়িত্ব পালনের প্রথম বছর নির্বিঘ্নে সম্পন্ন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি লাখাইবাসীকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে এবং আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকতে পরামর্শ দেন।

ওসি বন্দে আলী সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি আগামী দিনগুলোতেও সততা, সাহস ও নিষ্ঠার সাথে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং লাখাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারেন।

দোয়া মাহফিলে থানা পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews