বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা

সাংবাদিক এরশাদের ফেসবুক পোস্টেই ফেরত মিলল চালকের টমটম

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি অবশেষে উদ্ধার হয়েছে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বেলারুশ থেকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরি হওয়া গাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।

টমটমের মালিক মিজান মিয়া, যার বাড়ি স্থানীয় কোটানিয়া গ্রামে, উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,“স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।”

বেলারুশে রাজনৈতিক মামলার কারণে নির্বাসিত সাংবাদিক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী মেসেঞ্জারে প্রতিক্রিয়ায় জানান,“আমার ফেসবুক পোস্টে দেয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইন-শৃঙ্খলা সুন্দর থাকুক—এটাই আমার কামনা।”

এদিকে টমটম চালকের পরিবার জানায়, গাড়ি ফেরত না পেলে কিস্তির চাপে তাদের অবস্থা চরম দুর্বিষহ হয়ে উঠত। এজন্য তারা এরশাদ আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাধবপুর থানার ওসি মো. শহীদ উল্ল্যা বলেন,“গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। গাড়ির চোরকে শনাক্ত করতেও আমরা চেষ্টা চালাচ্ছি।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews