1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নাদিরা আক্তার এর কবিতা- আমি থাকতে চাই না 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আ মি  থা ক তে  চা ই  না
নাদিরা আক্তার

_______________
আমি থাকতে চাই না…
এই জীবনের ভারী ছায়ার ভেতর,
যেখানে প্রতিটা হাসি,
একটা কৃত্রিম মুখোশের মতো, চোখের জলকে আটকে রাখে।

যেখানে ভালোবাসার প্রতিশ্রুতি, কাগজে লেখা শুকনো কালির মতো,
সময় পেরলেই ভেঙে যায়।
অচেনা হয়ে যায়, সব চেনা মুখ।

আমি থাকতে চাই না …
এই শহরের অন্ধকার আকাশে, যেখানে তারারা শুধু গল্পে আসে ,
বাস্তবে তা হারিয়ে যায় ধোয়া আর ধুলোর আড়ালে।
যেখানে প্রত্যেকটা রাত, যেন নিঃশব্দ কবরের মত স্থির।
তবুও ভেতরে ভেতরে শব্দহীন চিৎকার জমে থাকে।

আমি থাকতে চাই না, এই সম্পর্কের জালে,
যেখানে হাত ধরা মানেই নিরাপত্তা নয় বরং এক অদৃশ্য বাঁধন।
যা টেনে ধরে, শ্বাস রোধ করে, মনে করিয়ে দেয়,
তুমি কখনোই পুরোপুরি মুক্ত নও।

আমি থাকতে চাই না, এই পৃথিবীর প্রতিযোগিতার মঞ্চে।
যেখানে সবাই ছুটছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় যাচ্ছে।

আমি থাকতে চাই না, এই জীবনের কোলাহলে।
যেখানে কথা হয় অনেক, কিন্তু ছুঁয়ে যায় না কোন শব্দ।
এখানে ভালোবাসা পাওয়ার আগে, অভিমান এসে বসে থাকে দরজায়।

আমি থাকতে চাই না ……
শুধু চাই, একটা জানালা,
যেখানে আকাশের দিকে তাকিয়ে–
আমার সব না বলে কথা, হাওয়ায় ভেসে যাবে,
তোমার কাছে পৌঁছে যাবে অচেনা কোন পথে।

সমাপ্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট