বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে আসা ২৪ বছর বয়সী এক যুবতীকে শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। এতে হতাশ হয়ে ওই যুবতী নিজের হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিক রণি আহমদ সাকিব দীর্ঘদিন ধরে ওই যুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। এমনকি পরিবারের অমতের পরও যুবতী সম্পর্ক বজায় রাখেন। গত রবিবার তিনি কাউকে কিছু না বলে সাকিবের সঙ্গে ঘর ছাড়েন এবং তার বাসায় অবস্থান করেন।

পরদিন সোমবার সাকিব তাকে কাজী অফিসে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকার করেন।

অভিযোগ রয়েছে, সাকিব কাবিনের জন্য যুবতির কাছে ১০ হাজার টাকা দাবি করেন, যা দিতে না পারায় তিনি ‘নষ্টা-ভ্রষ্টা’ বলে অপমান করেন।

এরপর মানসিকভাবে ভেঙে পড়া যুবতী একপর্যায়ে দোকান থেকে একটি ছোটো চাকু কিনে নিজের হাতের রগ কেটে ফেলেন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews