1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

লাখাইয়ে সাংবাদিকের ওপর মিথ্যা অভিযোগ: অধ্যক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মনতৈল মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে ধান চাষ করার প্রতিবাদে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ-এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক মহল।

জানা গেছে, মনতৈল মডেল কলেজের খেলার মাঠ নিয়মবহির্ভূতভাবে লিজ দিয়ে তাতে ধান চাষ করা হচ্ছিল। সাংবাদিকরা এই অনিয়মের তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এর ফলে কলেজের লিজের টাকা আত্মসাতের বিষয়টি সবার সামনে আসে।

বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর কলেজের অধ্যক্ষ রফিক আলী নিজেকে বাঁচাতে সাংবাদিক এসএম জুবায়েরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং তা লোকমুখে প্রচার করেন। তবে, সাংবাদিকরা যখন এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ চান, তখন তিনি কোনো ধরনের প্রমাণ দিতে পারেননি। এতে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লাখাই উপজেলার সাংবাদিকরা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তারা মনে করেন, এমন ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরুৎসাহিত করবে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews