1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে বরগুনা পলিটেকনিকের শিক্ষার্থী

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: নাফিজ মাহমুদ হাওলাদার: কারিগরি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটিতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মোঃ মেহেদী হাসান – ভাইস প্রেসিডেন্ট এবং আশরাফুল ইসলাম সিয়াম – আ্যস অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন নির্বাচিত কমিটির দুইজন সদস্য শিক্ষার্থীদের সাথে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় মোঃ মেহেদী হাসান বলেন, “কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। আমরা কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষার্থীর কল্যাণে সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

অপরদিকে, আশরাফুল ইসলাম সিয়াম বলেন, “আমরা কমিটি হিসেবে শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধান এবং কার্যকর উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর পক্ষ থেকে বলা হয়েছে, “শিক্ষার্থীর কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার।”
“নতুন প্রজন্মের কারিগরি শিক্ষার মান উন্নয়ন আমাদের লক্ষ্য।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews