1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ বাতিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

খেলাধুলা ডেস্ক: নেপালে জেন-জিদের আন্দোলনে উদ্ভুত সহিংস পরিস্থিতির কারণে মঙ্গলবার নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেন-জি আন্দোলন। এই আন্দোলনে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। হাজারো আন্দোলনকারী ঢুকে পড়েছে নেপালের সংসদ ভবনে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা বাতিল ঘোষণা করা হয়।

আজ (সোমবার) বেলা তিনটায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় প্র‍্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল।

সিরিজের প্রথম ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট