1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুশ পালিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

জামাল হোসেন লিটন: আহলে সুন্নাত ওয়াল জমা’আত  চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় গতকাল ১২ ই রবিউল আওয়াল শনিবার সকাল ৯টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নবী  প্রেমিক সুন্নী জনতার উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়।

জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন  বিদ্ধেষী নাস্তিক্যবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরও বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী দঃ তথা পীর আউলিয়া ও মাজার নিয়ে বিদ্ধেষ পোষণ করছে,  মাজার ভেংগে পেলছে এবং এক শ্রেনীর মুসলমান নামধারীরা কবর থেকে মৃত ব্যক্তিকে উঠিয়ে লাঞ্চনা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা এদেশে কিসের ইসলাম চায়। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলাম এবং সুফিবাদের বিরুদ্ধে কথা বলে কেহ টিকে থাকতে পারেনা। শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী করেন।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, কাউসার আহমদ রুবেল ও যুবসেনা সভাপতি আজিজ ইকবাল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইন জিবি ফোরামের সিনিয়র সহসভাপতি ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ইসলামীক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা মুফতি মুসলিম খান, এডভোকেট নাজমুল ইসলাম বকুল,  মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, জসিম উদ্দিন, জসিম উদ্দিন তালুকদার মামুন, আক্তার মিয়া, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, মাওলানা আজিজুল হক সোহাগ, মাওলানা মোশাহিদুল ইসলাম, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এর ছোট ভাই মাষ্টার  আক্তারুজ্জামান তরফদার,

উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ জাবেদ মিয়া, উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকি, সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট