1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত হয় পিয়াইম গণপাঠাগার। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব।

এছাড়া মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা প্রকাশনার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামাল মো: আবু নাসের প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।

প্রধান অতিথি ড. সুভাষ চন্দ্র দেব বলেন, “গণতন্ত্র, মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও সামাজিক বিভাজন দূরীকরণের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। নিয়মিত পাঠক গড়ে তোলার মাধ্যমে এই পাঠাগার জ্ঞানচর্চার সামাজিক আন্দোলনে রূপ নেবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাঠাগারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও আধুনিকায়নের মাধ্যমে বইপড়াকে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews