রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয় চুনারুঘাটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার চুনারুঘাটে যুবককে কুপিয়ে রক্তাক্ত, মোবাইল ছিনতাই  বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ চোর শায়েস্তাগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

চুনারুঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে শিবালয় উপজেলা বিএনপি।

বুধবার (৩ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের সাধারণ জনগণকে একত্রিত করার লক্ষে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ঐতিহ্য, গৌরব, সাফল্য ও সংগ্রামের মাধ্যমে দীর্ঘ পথ চলা এ দলের বর্তমান ভাইসচেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। সমাবেশ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews