Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটের বাল্লা সীমান্তে মাদকের ভয়াবহতা!

By কালনেত্র
আগস্ট ২১, ২০২৫ 2 Min Read
০

 

ফজলুর রহমান রিয়াদ; মাদক চোরাচালানের অন্যতম একটি রুট চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা সীমান্ত।

মাদকের মধ্যে ফেনসিডিলের বড় বড় চালান নিয়ে আসেন চোরাকারবারিরা। এখন জমজমাট হয়েছে ইয়াবা ব্যবসা এই রুটটিতে। নিত্য নতুন মাদকের সহজলভ্যতা বেড়েছে। এতে কোন পথে হাঁটছে যুব সমাজ তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তথ্য বলছে, ফেনসিডিল ব্যবসা কমলেও গাঁজার পাশাপাশি ইয়াবা ট্যাবলেটের ব্যবহারও বেড়েছে পূর্বের তুলনায় অনেক বেশি। এসব মাদকে বেশি আসক্ত হচ্ছেন তরুণ সমাজ। এতে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। অনেকেই জড়িয়ে পড়ছে মাদক ব্যবসার সঙ্গে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত এলাকার সাধারণ মানুষ।

গাজীপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, আগে ফেনসিডিল আসতো। কিন্তু দাম বাড়ার ফলে ফেনসিডিল এখন অনেকটাই কম। ফেনসিডিল কমে গেলেও মাদকের ব্যবসা কমেনি। সীমান্ত দিয়ে ইয়াবা গাঁজা দেশে আসছে।

বাল্লা খালপাড়ের এক বাসিন্দা জানান, ১৫ থেকে ৩০ বছর বয়সী ছেলেরা আনাগোনা করে সীমান্ত এলাকায়। চুনারুঘাটের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসেন। এলাকার তরুণ সমাজও জড়িয়ে যাচ্ছে মাদক চোরাচালানের সঙ্গে। এভাবে চলতে থাকলে সমাজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।

সচেতন মহল জানান, দিন দিন নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারীরা। সঙ্ঘবদ্ধ হওয়ার কারণে অনেক সময়ই মূল পাচারকারী কে জানা সম্ভব হচ্ছে না। তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সামাজিক অবক্ষয় এবং বিশৃঙ্খলা বাড়বে। আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের পাশাপাশি খেলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

স্থানীয় আরেক ব্যক্তি বলেন, মাদক ব্যবসায়ীদের কৌশল প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। ওরা সঙ্ঘবদ্ধ হওয়ার কারণে মূলহোতা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাছাড়া সীমান্তবর্তী অঞ্চলের মানুষ এতে জড়িত থাকায় অপরাধীদের ধরতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে।

মাদক ব্যবসায়ীদের নিত্যনতুন কৌশলের কথা স্বীকার করছে বিজিবি। মাঠ পর্যায়ে খোঁজ খবরের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তাছাড়া পরিবারকে সচেতন করতেও নানা পদক্ষেপের কথা জানালেন বাল্লা ক্যাম্প কমান্ডার।

তথ্য বলছে, গত বছরে মাদক উদ্ধার হয়েছে পাঁচ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা অর্থমূল্যের।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে চুনারুঘাটে মানববন্ধন

Next

ক্যান্সারের কাছে হার মেনে ১৭ বছর বয়সে চলে গেলেন হেলেনা আক্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র