1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণে তৎপর ওসি রুহুল আমিন চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি

চুনারুঘাটে “দ্বি মাগুর উন্ডা সামাজিক উন্নয়ন সংগঠনের মানবিক কাজ অব্যাহত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক:

একটি অসচ্ছল পরিবারের দরিদ্র মেয়ের বিয়েতে সার্বিক সহযোগিতার মাধ্যমে ২০১৭ সালে যাত্রা শুরু করে চুনারুঘাট উপজেলার দ্বি মাগুর উন্ডা সামাজিক উন্নয়ন নামের সংগঠনটি।

সমাজের অসচ্ছল অসহায় মানুষদের পাশে সাহায্য সহযোগীতার হাত বাড়ানোই সংগঠনটির মুল উদ্দ্যেশ্য।

সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সামাজিক কাজ করে আসছে ওরা। গরীব মেয়েদের বিয়েতে আর্থিক সহযেগিতা করা, অসচ্ছল রোগিদের চিকিৎসা সহায়তা প্রদানসহ গ্রামের রাস্তাঘাট মেরামত ও শিশু কিশোরদের মধ্যে খেলাধুলা চর্চার যোগান দেয়ার ৮ বছরে পদার্পণ করেছে সংগঠনটি।

সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন মো: নজরুল ইসলাম লিটন। উপদেষ্টা তারেক মিয়া তালুকদার সুজনসহ আরও বেশ কয়েকজন মানবিক যুবকদের স্বেচ্ছাশ্রম ও দান অনুদানে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

এছাড়াও প্রবাসীদের মধ্যে আছেন বাহরাইন প্রবাসী রনি, রুমান, দুবাই প্রবাসী ফজল হক, সাইফুল ইসলাম তালুকদার ও সাইদুল ইসলাম বাবলু অন্যতম।

দেশের মধ্যে যারা সংগঠন এগিয়ে নিতে অবদান রাখছেন- তোফায়েল আহমেদ তপু, এস এম জাহাংগীর, নজরুল ইসলাম লিটন, বাংগালী বিল্লাল ও সুমন মাহমুদ সহ আরও অনেকেই সংগঠনের সামাজিক উন্নয়ন কাজে ভুমিকা রাখছেন।

গতকাল ১৭ আগস্ট রনিবার সংগঠনের সামাজিক কাজের অংশ হিসাবে দ্বি মাগুর উন্ডা গ্রামের অসুস্থ মো: ভিংরাজ মিয়াকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়৷।

এ সময় উপস্থিত ছিলেন মো: তাজুল তালুকদার, রোমান তালুকদার ও তোফায়েল আহমেদ তপু।

একটি আদর্শ গ্রাম গঠন ও গ্রামবাসীদের সুখে দুঃখে পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা তারেক মিয়া তালুকদার সুজন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews