রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয় চুনারুঘাটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

চুনারুঘাটের গাজীপুরে আজ বিএনপির সমাবেশ ছিল লোকে লোকারণ্য

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কালনেত্র প্রতিনিধি:

আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এড কলেজ মাঠে বিশাল এক জনসভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ত্রোয়োদশ সংসদ নির্বাচনে চুনারুঘাট মাধবপুর আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল।

জনসভায় প্রধান অথিতি তার বক্তৃতায় গাজীপুরবাসীকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হলে সর্বস্থরে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন। ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র বেশ কতজন শীর্ষনেতা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দগণ।

আরও দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে অসংখ্য ছাত্রদলকর্মী ও তরুণদের নিয়ে সমাবেশ সফল ও স্বার্থক করতে ব্যস্থতায় কাটাচ্ছেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান রিয়াদ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews