1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সাংবাদিক তুহিন হত্যা; রাজারহাটে প্রতিবাদ ও মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

মো:সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর বারোটায় রাজারহাটের ট্রাফিক মোড়ে উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ, আঃ কুদ্দুস, আনিছুর রহমান লিটন, আইয়ুব আলী আনছারি, প্রহলাদ মন্ডল সৈকত, রমেশ চন্দ্র সরকার, খন্দকার আরিফ, মোহাম্মাদ আলী এটম, রবিউল ইসলাম রাজু ও হামিদুল ইসলাম, সেকেন্দার আলী প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিকের সুরক্ষা সহ তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার কার্যকর করার জোর দাবি জানান।

এ সময় রাজারহাট উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews