1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে : নৌপরিবহন উপদেষ্টা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

কালনেত্র ডেস্ক: দেশের যেসব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় না, লোকসানে চলছে সেসব বন্দর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে ২৪টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে আমরা ৮টি বন্ধের প্রস্তাব দিয়েছিলাম। ইতোমধ্যে ৪টি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে ২০টি চালু থাকলেও এর মধ্যে কার্যকরভাবে চালু আছে মাত্র ১২ থেকে ১৪টি। এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে? যেখানে এক পয়সা আয় নেই। সারাবছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি।’
তিনি জানান, ‘যেসব বন্দর লাভজনক ও সম্ভাবনাময়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।

পাশাপাশি কিছু নদীবন্দরও রয়েছে, যেগুলো বেসরকারি খাতে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে, সেগুলো তুলে ধরেন এবং উপদেষ্টার কাছে সেগুলোর সমাধান চান। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews