Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সোশ্যাল মিডিয়া

বাজে, বিরক্তিকর ফেইসবুক পোস্ট থেকে বাঁচার উপায়

By কালনেত্র
জুন ১৯, ২০২৫ 2 Min Read
০

➖

কালনেত্র ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ভালো দিক আছে, আছে অন্ধকার দিক। এখানে ভালো ভালো পোস্ট যেমন থাকে, তেমনি থাকে বিরক্তিকর অনেক পোস্ট। কিছু কিছু পোস্টের জন্য আবার বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। এর মধ্যে আছে বিভিন্ন ভুয়া গ্রুপের পোস্ট, অশালীন ছবি এবং বিজ্ঞাপন। এসব কুরুচিকর প্রচারণা থেকে দূরে থাকতে চান অধিকাংশ ফেইসবুক ব্যবহারকারী। কিন্তু উপায় না জানার কারণে প্রায়শই তাও পারেন না। কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই এই অযাচিত সমস্যা দূর করা যায়। এই লেখায় সে সবই তুলে ধরা হলো—

ফেইসবুকে এমন অনেক পেইজ থাকে যার পোস্ট যে কোনো ব্যবহারকারীর জন্য বিব্রতকর। অনেকে না জেনে এসব অপ্রয়োজনীয় পেইজে লাইক দিয়ে থাকেন, এতে এক সময় তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে এই অনাহুত ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে পেইজটিকে আনফলো করে দিন। এ জন্য পোস্টের ডান কোনায় থাকা অ্যারো চিহ্নে ক্লিক করুন। এরপর ‘Hide all from’ সিলেক্ট করে দিন।

আন-ফ্রেন্ড করা

ফেইসবুক বন্ধু তালিকায় থাকা কেউ কোনো বাজে বা বিরক্তিকর পেইজের পোস্টে লাইক দিলে তা আপনার ওয়ালে চলে আসতে পারে। এক্ষেত্রে বন্ধুকে আনফ্রেন্ড করে দিলেই এই সমস্যা দূর হয়ে যাবে। তবে, আন-ফ্রেন্ড না করতে চাইলে আগের মতো ঐ পোস্টের ডান দিকের কোনায় থাকা অ্যারো চিহ্নে ক্লিক করুন এবং পেইজটিকে আন-ফলো করে দিন।

ফেইসবুক জরিপে অংশগ্রহণ—

ব্যবহারকারী কি ধরনের পোস্ট পছন্দ করেন তা জানার জন্য ফেইসবুক প্রায়ই জরিপ চালায়। এতে অংশগ্রহণ করেও অপ্রয়োজনীয় পোস্ট থেকে রক্ষা পাওয়া যায়। জরিপে অংশ নিতে চাইলে পোস্টের ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। এরপর নিচের দিকে থাকা ‘more options’ নির্ধারিত প্রশ্নের উত্তর দিন।

অপছন্দের পোস্ট সম্পর্কে জানানো-

বিরক্তিকর পোস্ট থেকে বাঁচতে চাইলে এর ডান পাশে থাকা ‘I don’t want to see this’ অপশনে ক্লিক করতে পারেন। এতে কোন ধরনের পোস্ট আপনার অপছন্দ ফেইসবুক তা বুঝে নেবে। ফলশ্রুতিতে ঐ ধরনের পোস্ট আর ওয়ালে দেখাবে না।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

সিলেটসহ সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

Next

ভিডিও বার্তায় যা বল্লেন নিশানের পরিচালক মাঈন উদ্দীন বেলাল-

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র