বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শিশুশ্রম নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন প্রয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

কালনেত্র ডেস্ক

শিশুশ্রমিকদের সাধারণত দীর্ঘ সময় ধরে খুবই কঠোর পরিশ্রম করতে হয়। তারা ন্যায্য পারিশ্রমিক পায় না। অনেকক্ষেত্রে তারা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়।

শিশুরা বেশির ভাগ সময়ই অনানুষ্ঠানিক খাতে কর্মরত যেখানে কোন ধরণের পরিদর্শন হয় না।

শিশু গৃহকর্মীরা অতিরিক্ত ঝুঁকিতে থাকে। কারণ তারা সবার চোখের আড়ালে বাড়ির ভিতরে কাজ করে।

বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, চরম দারিদ্র্য থাকলেও শিশুশ্রমের অবসান ঘটানো সম্ভব, যদি সমাজে এর গ্রহণযোগ্যতা না থাকে। বাংলাদেশে বেশির ভাগ মানুষ শিশুশ্রমকে স্বাভাবিক বিষয় বলে মনে করেন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

গৃহকর্মসহ সব খাতে শিশুশ্রমকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করতে হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews