1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান  নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। মুসলিম মনিপুরী অধ্যুষিত এই এলাকাটি। যেখানে শত শত মানুষের বসবাস। যা বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি। সবচেয়ে বেশি ক্ষতচিহ্ন দেখা গেছে গ্রামীণ সড়ক এই অবকাঠামোতে। সংযোগ সড়কটি একেবারে ভেঙে পড়েছে। আর তাই শত শত মানুষের চলাচলের একমাত্র সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে উদ্যোগ নিয়েছে খোদ গ্রামবাসী।

সড়জমিনে দেখা যায়, গত রোববার সকাল থেকে অর্ধশতাধিক এলাকার প্রবীণ মুরব্বী ও যুবকরা স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ করেন। তাঁরা রাস্তার পাশে কৃষি জমি থেকে মাটি দিয়ে সড়কটি মেরামত করেন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। এই সড়কটি দিয়ে আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও গ্রামের শত শত মানুষ চলাচল করে।

স্থানীয়রা জানান, এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন। কিন্তু এ রাস্তায় কোনো কাজ না করে বরং তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। এতে আশাহত হয়ে স্থানীয় মানুষ নিজেরাই রাস্তা সংস্কারে কোদাল হাতে তুলে নেয়। তারা নিজেদের উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করছেন এবং চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দা কবি, লেখক হাজী আব্দুস সামাদ বলেন, ‘এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা না দেখলে কে দেখবে?

এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘এই রাস্তাটি পূর্বে সংস্কার একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েকবারের বন্যায় রাস্তাটি বিনষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। সাধারণ মানুষ আশা করছি আর কষ্ট করতে হবে না।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে সেচ্ছায় সড়ক সংস্কার করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে এই প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী করে তোলা হবে।’

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট