1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

➖

প্রেস বিজ্ঞপ্তি

গত ৯ এপ্রিল একটি অনলাইন নিউজ পোর্টালে ‘শ্রেণিকক্ষে ঢুকে স্কুল ছাত্রকে মারধর, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আহম্মদাবাদ ইউনিয়নের শরীফপুর গ্রামের মোঃ আঃ আলী।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমার স্কুল পড়ুয়া ছেলেকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ছেলে বহিরাগত কিংবা বকাটে নয়, সে রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

ভিডিও বক্তব্যের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট। উক্ত ঘটনার সূত্রপাত বগাডুবি গ্রামের মোঃ সোহেব মিয়ার পুত্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নিহাদ মিয়া তালুকদার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছবি বিকৃত করে স্যোসাল মিডিয়ায় পোস্ট করলে সেটা রুমির মাধ্যমে নিহাদের কুকৃতি জানাজানি হয়ে যায়, এবং এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দের সুত্রপাত। এবং এই ঝগড়াকে কেন্দ্র করে দুলাল মেম্বার, সুহেল মেম্বার, রাজার বাজার বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মিয়া ও এডভোকেট আনিনুল ইসলামের উপস্থিতিতে গত ২৬ মার্চ একটি শালিসও বসেছিল। এতে নিহাল ক্ষিপ্ত হয়ে সবে কদরের রাতে কিরতাই সরকার বাড়িতে রুমি তার নানা পীরের মাজার জিয়ারতে গেলে নিহাল ও আরও কয়েকজন মিলে রুমিকে মারধোর করে। এতে রুমিকে ৩০ মার্চ চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়। চিকিৎসাপত্র রুমির সংরক্ষণে আছে। এবং সবে কদর রাতের ঘটনার বিচারকার্য গতকাল ৯ এপ্রিল স্কুল খোলার তারিখে ধার্য করা হলেও সংগত কারণে বসা হয়নি। এনিয়ে নিহাল রুমিকে টিটকারি মশকারি করায় পুনরায় ২জন দ্বন্দে জড়ায়-

তাছাড়া একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া রং মেখে আমার ছেলের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক ও মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। বক্তব্যে বিলাল হোসেন রুমির পিতা মোঃ আঃ আলী বলেছেন, তার ছেলে ক্লাশ ওয়ান থেকে রাজার বাজার স্কুলে লেখাপড়া করে আসছে। বিগত ৯ এপ্রিল একটি অনলাইন পত্রিকার প্রকাশিত সংবাদে তার ছেলেকে কিশোর গ্যাং এর সাথে জড়িত মর্মে উল্লেখ করা হয়েছে। বিল্লাল হোসেন রুমির নামে উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। একটি পক্ষ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমি দিনমজুর নিরিহ মানুষ হলেও অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারি না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews