1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আটককৃত বাংলাদেশি নাগরিককে বিএসএফ কর্তৃক বিজিবি’র নিকট হস্তান্তর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কালনেত্র প্রতিনিধি

বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশের দায়ে বিএসএফ টহল কর্তৃক আটক করা হয়েছিল। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট আজ হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ বাল্লা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ১৯৬৪/৩এস হতে আনুমানিক এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে, স্ট্যানলি নামক স্থান হতে ০৬ এপ্রিল শনিবার ভোর ৫:-০০ ঘটিকার সময় বাংলাদেশি দুই নাগরিক (১) সুজন দেবনাথ(২৮) পিতা- জিতেন্দ্র দেবনাথ (২) কৃষ্ণা রানীপাল(৩০) স্বামী-সুজন দেবনাথ উভয়ের ঠিকানা গ্রাম- জগৎপুর, পোস্ট-শায়েস্তাগঞ্জ, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ অবৈধভাবে ভারতে গমনকালে ১০৪/স্টেনলি বিএসএফ এর টহলদল কর্তৃক আটক করা হয়।

পরবর্তীতে অদ্য ০৬ এপ্রিল ২০২৫ তারিখ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার- ১৯৬৪/৪এস এর নিকট বাল্লা নামক স্থানে বিএসএফ এর আহবানে ৫৫/বাল্লা বিওপি বিওপি কমান্ডার জেসিও-৮৯৫১ সুবেদার মোঃ সুলতান এর সাথে ০৬ জন এবং প্রতিপক্ষ ১০৪/স্টেনলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এএসআই কুন্দান কুমার এর সাথে ০৫ জনের উপস্থিতিতে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আটককৃত বাংলাদেশি নাগরিক বিএসএফ কর্তৃক বিজিবি’র নিকট হস্তান্তর করেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি গত ০৫ এপ্রিল ২০২৫ তারিখে আনুমানিক ১১:৩০ ঘটিকায় বাল্লা আইসিপি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। আটকৃত ব্যক্তি ২জনকে চুনারুঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান।

তথ্য সহযোগীতায়- নাঃ জাহাঙ্গীর ৫৫/বাল্লা বিওপি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট