বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

অগ্রগামী গণপাঠাগারে ঈদ পূনর্মিলনী ও পাঠক মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের অগ্রগামী গণপাঠাগারে (১ এপ্রিল) মঙ্গলবার ঈদ পূনর্মিলনী ও পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঠাগারের নিয়মিত পাঠকবৃন্দ যোগ দেন। এসময় পাঠকদের মধ্যে বেশ উচ্ছ্বাস,  উদ্দীপনা দেখা যায়। ঈদ পরবর্তি মিলন মেলায় তারা একত্রিত হতে পেরে নিজেদের মধ্যে বেশ তৃপ্ত বোধ করেন।

পাঠক মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোঃ ফারুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রব সহ সাবেক চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন মিয়া।

গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ছিদ্দিকুর রহমান ও মীর তারেক এর পরিচালনায় উক্ত মেলায় পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন– কবি মতিউর রহমান, কবি আবুল হোসেন, কবি কাজী আব্দুল ওয়াদুদ আলফু, শিক্ষক ফারুক মোল্লা, শিক্ষক মোঃ বশির আহমেদ, ব্যাংকার মোঃ ফজলুল হক (আরজু), সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক খন্দকার আলা উদ্দিন, বিএনপি নেতা মোঃ গোলাম জাকারিয়া, অগ্রগামী মডেল স্কুলের সভাপতি মোঃ আজিজুর রহমান, মাওলানা মোঃ আইয়ূব আলী, জনাব মোঃ আব্দুল মনাফ মুহুরী, জনাব মোঃ ওয়াহিদুর রহমান সায়েম, মোঃ মুখলেসুর রহমান লস্কর, মীর নুরুল আলম সবুজ, জসীম উদ্দিন তালুকদার, মোঃ মাহবুবুর রহমান সুজন, বদরুল আলম রাসেল, মোঃ ইফতেখার ফাহিম, মোছাঃ খাদিজা আক্তার শিমলা, মোছাঃ ফারজানা আক্তার চাঁদনী, শাহনাজ পারভীন ঊর্মী, হাফছা আক্তার স্মৃতি সহ আরও অনেকেই।

এছাড়াও গণপাঠাগারের নিয়মিত সদস্য, শুভাকাঙ্ক্ষী, কবি -সাহিত্যিক ও গুনীজন উপস্থিত ছিলেন।

দ.ক,সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews