1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে কিরাত প্রশিক্ষণ সমাপনি, পুরস্কার বিতরণ, আলোচনা ও ইফতার সম্পন্ন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মো: আসাদুজ্জামান খাঁন, চুনারুঘাট

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের ক্রিয়েটিভ লারনার্স স্কুল শাখা কেন্দ্রের দীর্ঘ একমাস ব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণ কার্যক্রম এর ২৬ রামাদান বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) সম্পর্কে আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অত্র কেন্দ্রের নাজিম জনাব মো আসাদুজ্জামান খান এর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জনাব মো লিয়াকত আলী খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব জনাব মো: আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ চুনারুঘাট উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের আহমেদ, মো জহিরুল হক, মাও: মো ওয়াহিদুল ইসলাম, মো মুখলেছুর রহমান, আরটিভি অদম্য সুর চ্যাম্পিয়ান ওয়াদুদুর রহমান রাহুল, মীর হোসেন, তামিম আহমেদ, মো জাফর, মো আক্তার মিয়া সহ এলাকার গণ্যমান্য অনেক ব্যাক্তিবর্গ।

কেন্দ্র নাজিম মো আসাদুজ্জামান খান এর সার্বিক তত্ত্বাবধানে জামাতে সূরা থেকে জামাতে সানি পর্যন্ত এ বছর ক্লাস পরিচালিত হয়। এতে প্রধান কারী হিসেবে দায়িত্ব পালন করেন মাও: কারী মো ইমাদ উদ্দিন, সিনিয়র কারী হযরত মাওলানা মো হাবিবুর রহমান, ইমাম ও খতিব, মডেল মসজিদ চুনারুঘাট, কারী মো নাইম মিয়া এবং ২ জন মহিলা কারী সাহেব মাসব্যাপী দারল কিরাত পরিচালনা করেন।

কেন্দ্র নাজিম বলেন অত্যন্ত সুন্দর ও সফলভাবে মাসব্যাপী কোরআন শিক্ষার এ-ই মহতি কাজে নিজেকে যুক্ত করতে পারায় এবং সুন্দরভাব সম্পন্ন করতে পারায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট