1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী শেখ আরব উল্লাহ- মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সমাজসেবক শেখ জহির উদ্দিন এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পতনঊষার মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হক চৌধুরী শায়েস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন শুভ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, জায়েদ আহমেদ, এম. মুমিনুল ইসলাম প্রমুখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল আহাদ। অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট