1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জের ৩০ লাখ মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসিসহ সচেতন মহল। সেখানে এক বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একথা বলেন।

রবিবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তরে এ বিক্ষোভ সমাবেশ হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারও মানুষ অংশ নেন। আর এতে করে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার মান শিক্ষাসংক্রান্ত বিষয় দিয়ে বিচার করতে হয়। পরিবেশ আছে কি-না, পড়াশোনা হচ্ছে কি-না, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কী, এগুলো দিয়ে শিক্ষার মান বিচার করতে হয়। এখানে অবকাঠামো মুখ্য বিষয় নয়। শুধু অবকাঠামোর অজুহাতে মানহীন ট্যাগ লাগানো মোটেই সমীচীন নয়। সারা দেশে চিকিৎসাব্যবস্থা এমনিতেই নাজুক। পারলে একটি মেডিকেল কলেজ বা ভালো মানের হাসপাতাল তৈরি করুন। একটি রানিং মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারেন না।

বক্তরা বলেন, হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বাস। এসব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যদি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয় তবে রেলপথসহ সকল রাস্তা অবরোধ করবো। সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।

তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনও চক্রান্ত করছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে তারা মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews