1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

অগ্রগামী গণপাঠাগারের বইমেলার উদ্বোধন আগামীকাল, উদ্বোধক জেলা প্রশাসক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারস্থ অগ্রামী গণপাঠাগার কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলা-২০২৫ উপলক্ষে ৩দিন ব্যাপী সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।

গণপাঠাগারের বইমেলার উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া, উপজেলার ভূমি সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুর রব এবং প্রভাষক আব্দুল করিম।

এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষক শিক্ষার্থী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষ।

এতে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।

অগ্রগামী গণপাঠাগার পরিবারের পক্ষ থেকে উপজেলাবাসী সহ সর্বস্তরের লেখক, পাঠক, প্রকাশক সহ সবাইকে আমন্ত্রণ করা হলো।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট