1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

শ ম দেলোয়ার জাহান -এর একক কবিতর বই “স্বপ্ন নিয়ে যাত্রা” প্রকাশিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম, রংপুর

শ ম দেলোয়ার জাহান সাহিত্য জগতের নতুন কোন মুখ নয়। সু-পরিচিত মুখ। “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতার বইটি সময়ের সুর প্রকাশনা থেকে ছাপানো হয়েছে। তাঁর রচিত সকল কবিতাই শিক্ষনীয় বিষয়। তাঁর লেখার প্রতিটি কবিতা নারী, মা, বঁধু, স্বদেশ প্রেম, সমকালীন ও সমসাময়িক বিষয় নিয়ে লিপিবদ্ধ করেছেন যা আমি পাঠ করে মুগ্ধ হয়েছি। তাঁর কবিতায় শাশ্বত আবেগপ্রবণ হৃদয়গ্রাহী রুপ ধরে তুলেছেন প্রতিটি কবিতার পঙক্তিমালায়। যা আমাদের বর্তমান কবিদের বেলায় কম দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে অন্যতম “প্রিয়তমার অভিমান” ভালোবাসা ও ভালোলাগার কবিতা।

তিনি ছোট ছোট জিনিষের মধ্যে খুঁজেছেন ভালোলাগা। শুরু থেকে শেষ পর্যন্ত সকল কবিতাই ভালোলাগার বিষয় হয়েছে আমার কাছে। গত ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে তাঁর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক বইটি বেস্ট সেলার অর্জন করেছে যা পাঠকের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

আমিও আশা রাখব, সুধী পাঠক মহলে “স্বপ্ন নিয়ে যাত্রা” বইটি পাঠ করিলে অনেক কিছু জানা ও শেখার ইচ্ছা মনে জাগবে। তাঁর এই একক বইটিতে বহু ও বিচিত্রমুখী কবিতায় বহির্বিশ্বের নানা বিষয় স্থান পেয়েছে। তবে তাঁর প্রতিটি কবিতাই সুন্দর ও সার্থক মনে হয়। কবি’র অনেক  কবিতা আছে যা থেকে কোটেশন করা যায়, একজন কবি’র লেখায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কবি আমাদের আরও সুখপাঠ্য কবিতার বই ভবিষ্যতে উপহার দেবেন সে আশা রইল। পরিশেষে সকল সুধী পাঠক মহলে বিনীত অনুরোধ থাকবে, কবি’র একক বইটি ফুরিয়ে যাওয়ার পূর্বে আপনার, আমার এবং সকলের সংগ্রহে রেখে দেই। অবশেষে কবি’র এবং বইটির জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

শুভ কামনায়:
শেখ কাকলী আকতার শান্তা

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট