বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

সমালোচনার মধ্যে স্থগিত বাংলা একাডেমি পুরস্কারের তালিকা  

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

প্রতিবেদক
কবি এস এম মিজান, কালনেত্র◾

সোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনার মধ্যে ঘোষণার দুই দিনের মাথায় স্থগিত করা হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা।

শনিবার বাংলা একাডেমি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও তার ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনরায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২৪ কারা পাচ্ছেন- গত বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

সেই তালিকায় ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

তাদের নাম ঘোষণার পর সোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনা চলে- এবার কোনও নারীকে মনোনীত না করায় সমালোচনা আরও তীব্র হচ্ছিল। আর মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের ভূমিকা নিয়েও আলোচনা সমালোচনা হয়।

এমন পরিস্থিতিতে সংস্কৃতি উপদেষ্টা ফেইসবুকে লেখেন, “বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ।

“পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?”

পরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। উত্থাপিত অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত দেয়- বাংলা একাডেমি পুরস্কারের পূর্বঘোষিত নামের তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনঃপ্রকাশ করা হবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews