1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে ‘শব্দকথা ক্যাম্পাস বইমেলা’র শুভ উদ্বোধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
স্টাফ রিপোর্টার◾
শিক্ষার্থীদের হাতে সহজলভ্যে সৃজনশীল বই পৌঁছে দিতে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে ৫০% ছাড়ে “ক্যাম্পাস বইমেলা-২০২৫”। আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের সামনে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে “ক্যাম্পাস বইমেলা-২০২৫” এর শুভ উদ্বোধন করেন অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক আয়েশা আহমেদ, শিশুসাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী, বহুমাত্রিক লেখক ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, ত্রৈমাসিক শব্দকথা’র সহযোগী সম্পাদক এস এম মিজান, শব্দকথা লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন, সৈয়দা রিমা, মীর ফয়সাল আহমেদ, তাইজুল ইসলাম, প্রীতম চৌধুরী প্রমুখ।
উদ্বোধন শেষে সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, “সৃজনশীল বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। শব্দকথার ক্যাম্পাস বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দ.ক.শব্দকথা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট