1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি— কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
➖কালনেত্র ডেস্ক◾

শুরু হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২৫। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে কবিতার এই আসর। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এটি জানানো হয়েছে।

 

জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের বিভিন্ন পর্ব আয়োজিত হবে। দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে।’

 

কবি মোহন রায়হান আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা তথা বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের প্রত্যয়ী জাতীয় কবিতা পরিষদের সকল নতুন পুরোনো সদস্য এবং দেশের সকল সৃষ্টিশীল কবি ও কবিতাপ্রেমীরা উৎসবে অংশগ্রহণ করবেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়-বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ঘোষণা ও প্রদান করা হবে।

 

এতে আরও বলা হয়, ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ আয়োজন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় ‘শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন’ সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব দপ্তর। কবিদের নাম রেজিস্ট্রেশন সহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে টিএসসির দোতলায় এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

এবারের জাতীয় কবিতা উৎসবে প্রবন্ধ পাঠ করবেন শিক্ষক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, উৎসব সংগীত লিখবেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। নেপাল, শ্রীলঙ্কা, ভারত থেকে কবিরা আসবেন। বিখ্যাত লেখক অরুন্ধতী রায়কে অতিথি করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, এ উৎসবে ফ্যাসিবাদ বা সাম্প্রদায়িকতার পক্ষে, দল-পরিবার-গোষ্ঠী-ব্যক্তি বন্দনা, পতিত স্বৈরাচারের বন্দনা, দলীয় বা ধর্মীয় উসকানিমূলক, স্বাধীনতা বিরোধী, জুলাই-আগস্ট অভ্যুত্থান বিরোধী কোনো কবিতা পাঠ করা যাবে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫ ’-এর উৎসব কমিটির যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা, উৎসব সমন্বয়ক কবি মানব সুরতা, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, কবি নুরুল ইসলাম মনি, কবি ফেরদৌস সালাম, কবি রফিক হাসান, কবি কামরুজ্জামান, কবি শ্যামল জাকারিয়া, কবি গোলাম শফিক, কবি নুরুন্নবী সোহেল, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশীদ, কবি ইউসুফ রেজা, কবি সম শামসুল আলম, কবি সুমনা নাজনীন, কবি বাবু হাবিবুল, কবি রোকন জহুর, কবি মিঠু কবির, কবি টিমুনী খান রিনো প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews