1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সফলতার জন্য চাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি— দৈনিক কালনেত্র 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

➖

আনোয়ার হোসেন◾

জীবনে চলার পথে নানা রকম বাধা সামনে আসে। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত হলে সহজেই বাধা অতিক্রম করে সফলতার পথে এগিয়ে যাওয়া যায়।

আর এগিয়ে যেতে আপনাকে যেকয়টি বিষয়ে গুরুত্ব দিতে হবে তা নিম্নে কয়েকটি ধাপে আলোচনা করা হলো—

১) অতিমাত্রায় চিন্তা পরিহার করুন

কোনো বিষয়ে অতিমাত্রায় চিন্তা করার কারণেই নেতিবাচক চিন্তা চলে আসে। কোনো কাজ করার সময় যদি শুধু ব্যর্থতার কথা মনে আসে, তাহলে বুঝতে হবে নেতিবাচক চিন্তা আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে। এই নেতিবাচক চিন্তা থেকেই কাজটি মাঝপথে ছেড়ে দেওয়ার চিন্তা আসে। এই নেতিবাচক চিন্তা থেকেই অনেকে নতুন কাজ শুরু করার উৎসাহ পান না, যা আমাদের সাফল্যকে ব্যাহত করে। তাই কোনো ব্যাপারে অতিচিন্তা করবেন না। অতিচিন্তা দূর করতে কোনো কাজের সর্বোচ্চ খারাপ অবস্থা কী হতে পারে তা ভেবে নিন। এরপর অবস্থা উত্তরণের জন্য যা করা দরকার তা করুন।

২) ইতিবাচক লোকদের সঙ্গে থাকুন

ইতিবাচক দৃষ্টিভঙ্গি অভ্যাস করার একটি উপায় হলো, এমন মানুষের চারপাশে অবস্থান করা; যারা জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন। যারা আপনাকে অনুপ্রেরণা দেন। আপনার কল্যাণ কামনা করেন। আর দূরে থাকতে হবে নেতিবাচক মানুষের থেকে। অন্য সব যোগ্য মানুষের মতো আপনার মধ্যেও যোগ্যতা ও মেধা রয়েছে। যারা নিচে টেনে ধরে তাদের সঙ্গে থাকলে পতন ঘটবেই। জীবনের পরিসর অনেক ছোট। কাজেই এসব নেতিবাচক মানুষের চারপাশে থেকে সময় নষ্ট করবেন না।

৩) ছোটখাটো বিজয় উদযাপন করুন 

চূড়ান্ত সফলতা হলো, ছোট ছোট অসংখ্য সফলতার একটি মালা। চূড়ান্ত সফলতার আগে যে ছোট ছোট সফলতা আসে সেগুলো উদযাপন করা উচিত। এর ফলে আত্মবিশ্বাস বাড়ে। কাজে মনোযোগ বাড়ে। নেতিবাচকতা ঘিরে ধরতে পারে না। এগুলোর উদযাপন আপনাকে আরও উজ্জীবিত করে।

৪) হাল ছাড়বেন না

কোনো কাজে মানুষ যখন নেতিবাচক হয়ে যায় তখন সে হাল ছেড়ে দেয়। আর ইতিবাচক মানুষ কখনোই হাল ছাড়ে না। যতক্ষণ হাল না ছাড়বেন ততক্ষণ আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। হাল ছাড়ার আগে নিজকে তিনটি প্রশ্ন করবেন, এটিই কি আপনার সর্বোচ্চ শক্তি? যারা আপনার পরাজয় দেখতে চায় তাদের কী জবাব দেবেন? যারা আপনার সফলতা চায় তাদের কী জবাব দেবেন? নিজেকে এই তিনটি প্রশ্নের মুখোমুখি করলেই দেখবেন, কাজটি করার অনুপ্রেরণা পাচ্ছেন।

৫) নিখুঁত কাজ আশা করবেন না 

কোনো কাজই নিখুঁত হয় না। প্রকৃতিগতভাবেই কোনো কিছুই নিখুঁত নয়। তাই কোনো কিছু নিখুঁত পেতে চাইলে কেবল সময়ের অপচয়ই হবে আর মানসিক পীড়া বাড়বে। তাই সফল হতে গুণগত মানসম্পন্ন কাজ করুন কিন্তু নিখুঁত হতে বা নিখুঁত হতে চাইবেন না।

৬) কৃতজ্ঞ হোন

যা নেই তা দিয়ে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। যা আছে আপনাকে তা নিয়েই লড়াই করতে হবে। সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। তাই যা আপনার আছে সেজন্য কৃতজ্ঞ হোন। যা নেই তার জন্য আপনি তখন সংগ্রাম করতে পারবেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews