1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে শীতের তীব্রতা, ভীড় বেড়েছে কাপড়ের দোকানে 

এফ এম খন্দকার মায়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
➖

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট◾

চুনারুঘাটে শীতের তীব্রতা বাড়ার সা‌থে সা‌থে পুরোনো কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে স‌রেজ‌মি‌নে বাজার ঘু‌রে দেখা যায়, চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারে শাহী ঈদগার পাশে ফুটপাত হাটে পুরোনো শীতবস্ত্রের দোকান গু‌লো‌তে বে‌শি ভিড়।সাধারণত দ‌রিদ্র ও মধ‌্যবিত্ত মানুষ ভিড় করছেন পুরাতন এ সকল গরম কাপড়ের দোকানে। ত‌বে ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও এখন গরম কাপড়ের চাহিদা বেড়েছে বহুগুণ।

তাছাড়া শীত উপল‌ক্ষ্যে মৌসুমি ব্যবসায়ীরাও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। কাপড়ের পাশাপাশি পুরাতন মহাসড়ক দখল করে ফুটপাতে বিভিন্ন দোকানের সামনে দেখা যায় প্রায় শতাধিক মৌসুমি দোকানও বসেছে। এসব ফুটপাতের প্রতিটি দোকানেই শীতের পোশাকে ও জিনিস পত্রে ঠাসা। ২০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যায় এই সব দোকা‌নে। শীতের হাত থেকে রক্ষা পেতে এসব দোকানগু‌লোই নিম্ন আয়ের মানুষের ভরসা। অন‌্য মার্কেট‌ের ‌চে‌য়ে কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ বেশি। এসব দোকানগুলোতে মেয়েদের জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ সোয়েটারসহ প্রায় সবকিছুই রয়েছে। দামে কিছুটা সস্তা হওয়ায় নারী-পুরুষ ভিড় করছেন দোকানগুলোতে। এসব দোকানে কেনা কাটার জন‌্য আগে অসহায় ও গরিব মানুষ আস‌লেও এখন ধনী-গরিব সবাই আসে।

পুরানো কাপড় কিনতে আসা জুলেখা , নাজমুল , রুবেল সহ অ‌নে‌কেই বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে গত বছরের চেয়ে এ বছর দাম কিছুটা বেশি। শীতবস্ত্র কিনতে আসা শাকিল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শীত পড়তে শুরু করেছে, তাই শীতের কাপড় কিনতে এসেছি। তবে দোকা‌নে এত ভিড় হবে আশা ক‌রি‌নি।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews