1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

দেশকে গড়তে হলে দলবল নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

➖

মোঃশফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধান◾

রংপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ হলো তারা জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়েছে। যার কারনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরো মজবুত হবে। তিনি আরো বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।রংপুরে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে শুরু হয় এই কর্মশালা। এই কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও বরিশাল এর নেতাকর্মীদের মুক্ত আলোচনায় কথা মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর।তিনি ৩১ দফা দাবি বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। এসময় বিভাগীয় কর্মশালায় বিএনপির নেত্রী সংগীত শিল্পী বেবি নাজনীনসহ বিএনপি’র রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews