বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

নাটোরে সন্তান লাভের আশায় আঁচল পেতে বসে আছেন নিঃসন্তান নারীরা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম, কালনেত্র প্রতিবেদক◾

নাটোর জেলাধীন লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে অনুষ্ঠিত নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন বহু নিঃসন্তান নারী। তারা সদ্য স্নান শেষে ভেজা কাপড়ে বটগাছের নিচে আঁচল পেতে সন্তান লাভের আশায় প্রার্থনা করছিলেন। তাদের বিশ্বাস, গাছের ফল বা পাতা যদি তাদের আঁচলে পড়ে, তবে তারা সন্তান লাভ করবেন।

প্রতি বছরের ন্যায় শুরু হওয়া দুই দিনব্যাপী নবান্ন উৎসবের সময় এমন দৃশ্য দেখা গেছে।

গোঁসাইজীর আশ্রমের বটগাছের নিচে নারী ভক্তরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে গাছ থেকে ফল বা পাতা পড়ার অপেক্ষায় ছিলেন। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছিলেন, আর আশেপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। প্রতিবছরই দেশের নানা প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা এই আশ্রমে এসে সন্তানের জন্য প্রার্থনা করেন।

 

এ বিষয়ে এক নারী জানান, ‘‘অনেকের মুখে শুনেছি আঁচল বিছিয়ে মানত করলে সন্তান হয়। তাই আমি এখানে এসেছি, যাতে আমারও সন্তান লাভ হয়।’’ কুমিল্লা থেকে আসা এক নারী জানান,দীর্ঘ ১০ বছর ধরে আমার সন্তান হয়নি। বহু চিকিৎসা করেও কিছু হয়নি। এরপর আমি এখানে আসি, কারণ আমার ননদ এখানে এসে সন্তান লাভ করেছেন।’’

 

আশ্রম কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার জানান, নবান্ন উৎসবে নিঃসন্তান নারীরা মানত করেন, পরে ভক্তদের কলাপাতা দিয়ে খিচুড়ি প্রসাদ হিসেবে খাওয়ানো হয়।

 

তবে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম শাহাবুদ্দিন এ ব্যাপারে বলেন, ‘‘এভাবে সন্তান লাভের প্রার্থনা কুসংস্কার।বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। নারী-পুরুষের মিলন ছাড়া কেউ সন্তান ধারণ করতে পারেন না। গাছের পাতা বা ফলের প্রভাবে সন্তান সম্ভব নয়। এজন্য মানুষের উচিত ফকির বা সাধুদের পিছে না ঘুরে চিকিৎসকের কাছে যাওয়া এবং তাদের পরামর্শ নিয়ে চলা। কুসংস্কার একটি অন্ধ প্রথা।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews