1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

শব্দকথা আয়োজন করেছে বই পর্যালোচনা ও কবিতা পাঠ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
➖
স্টাফ রিপোর্টার◾
বই পড়ার পেছনে সময় ব্যয় ক্রমশ কমছে বলেই নানা মাধ্যমে জানা যায়। এখন মানুষের অবসর ঢুকে গেছে ফেসবুকের নীল দুনিয়ায়, টুইটারের কিচিরমিচিরে, ইনস্টাগ্রাম নামের অনলাইনপল্লিতে। তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে “শব্দকথা লেখক পাঠক ফোরাম” আয়োজন করেছে বই পর্যালোচনা ও কবিতা পাঠ।
রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জস্থ শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা’র সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় লেখক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বই পর্যালোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিব খোকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, লেখক ও গবেষক মো: হারুন অর রশিদ, কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, কবি রুনা আক্তার স্বপ্না, অনুবাদক আখতার উজ্জামান সুমন, প্রভাষক রামীম ইমাম, সংগঠক হেলাল আহমেদ, কবি এস এম মিজান।
উন্মুক্ত বই পর্যালোচনায় অংশ নেন কেইএম তালুকদার তোফায়েল, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ পাপন, মো: নাঈম মিয়া, জান্নাতুল নওমি, সৌরভ রায়, শাহ সালমা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন শাহেনা ঝুমা, সোহবাত ছাদিক আয়ান, অনিক আহমেদ, লাল মিয়া, উপমা আক্তার লিমা, খাদিজা আক্তার মীম, নুসরাত জাহান রাখি প্রমুখ। সংগীত পরিবেশন করেন সোনিয়া আক্তার, গোপী মোহন দাস ও ইয়াছিন মাহমুদ।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, “বই পর্যালোচনা করা অনেক কঠিন কাজ। তরুণরা যে সাহস করে আলোচনা করছে সেটাই বড় বিষয়। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হলে বই পড়ার বিকল্প নেই। একটি ভালো বই আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। বইয়ের সাথে থাকা মানেই আপনার রুচিশীলতা বৃদ্ধি করা। অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বইয়ের বিকল্প শুধুমাত্র বই। শব্দকথা প্রকাশন যেন এমন আয়োজন নিয়মিত করে যায়।”

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews