1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মোস্তফা সরয়ার ফারুকীর একগুচ্ছ কবিতা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মোস্তফা সরয়ার ফারুকীর একগুচ্ছ কবিতা

গ্রেট গ্রেটনেস ম্যানিয়া

বাতাসের অ্যাকুরিয়াম
নাকে মুখে বাতাসের ঢেউ নিয়ে
এপাশ ওপাশ সাঁতরায় একদল
আদর্শনিষ্ঠ মানুষ।
তারা সবাই জেনে গেছে
জীবনের গূঢ় মানে, প্রকৃত সত্য
তাদের চোখে মুখে খেলা করে জ্ঞান
তাদের জুলফিতে ঝোলে সম্মান

তলোয়ার নিয়ে তারা তাই গঠন করেছে
শত শত নির্মূল কমিটি
লাল দূর্গ, নীল দূর্গ, সাদা দূর্গ
বেনিআসহকলার কোনো রঙের প্রতিই বৈষম্য নয়
জ্ঞানের শত্রু, সত্যের সকল শত্রুকে মায়ের পেট থেকে টেনে এনে নির্মূল করে
এই পৃথিবীকে ভবিষ্যত শিশুর জন্য বাসযোগ্য করে যাবে তারা
এই হলো অঙ্গীকার।

তাদের জ্ঞান ইর্ষণীয়।
তাদের পদক্ষেপ অভ্রান্ত।
এবং ছুটির দিনগুলোত সন্দেহ
পথে পথে গলিতে গলিতে হেঁটে
হয়রান হয়েও
তাদের মনে ক্ষণিকের জন্য হলেও বাঁধবার মতো কোনো বাসা খুঁজে পায়নি।

ফুটিবার হলো তার সাধ

রাস্তার ধারে নামে বেনামে ফুটে থাকে
বুনো ফুল
কেউ কেউ বলে লাশেদেরও আজকাল
ফোটার সাধ জাগে
তাই তারাও জায়গা খুঁজে নিয়ে
ফুটে থাকে পথের পারে।

 

পুষ্পনতুন

ও ফুল,
তুমি কেনো এক বোবা ঘাসফুল?

 

আদর

তুলতুলে বাচ্চাদের আমি
কোলে নিতে পারি না
আদর দিতে গিয়ে ব্যথা দিয়ে ফেলি
ধরতে যাই পরম মমতায়
অজ্ঞতাবশত দিয়ে ফেলি আঘাত।
আমি গল্পের সেই প্রকাণ্ড মানুষ
যে জানেই না তার শরীরের ভূগোল কিংবা ব্যাকরণ।

 

রাজশাস্ত্র

সহিস, ঘোড়ায় চড়া শেখালে যদি
নামা কেন শেখালে না?

দ.ক.সাহিত্য

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট