
প্রেস বিজ্ঞপ্তি◾
প্রবাস জীবন এই শব্দ দুটির মধ্যে লুকিয়ে আছে অনেক ধরনের অনুভূতি। একদিকে নতুন জীবনের স্বপ্ন, অন্যদিকে প্রিয় দেশ, পরিবার আর বন্ধুবান্ধবদের থেকে দূরে থাকার কষ্ট। অনেকে আবার পতিত হন দুঃসহ জীবনে! আর প্রবাসীরা অনেক সময় তাদের এই মিশ্র অনুভূতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন।
এবার গহীন প্রবাসের এসব জীবন কাহিনি লিখে জিতে নিতে পারেন বিশেষ আকর্ষণীয় পুরুষ্কার দেশ থেকে ঘোরে আসার বিমান টিকেট। চলছে তার প্রস্তুতি।
আপনারা যারা প্রবাস জীবনের দুঃখ দূর্দশার কথা বলতে চান আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের দৈনিক কালনেত্র পত্রিকায় ধারাবাহিক তোলে ধরব। আর এর মধ্যে থেকে সেরা লেখককে পুরুষ্কৃত করবো।
শর্ত:
১) লেখককে প্রবাসী হতে হবে।
২) ১০ জন প্রবাসীর জীবন কাহিনী ধারাবাহিক লিখে পাঠাতে হবে।
লেখা পাঠানোর ঠিকানা- dailykalnetro@gmail.com
দ.ক.সিআর.২৪