1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ— কালনেত্র 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

 

কালনেত্র ডেস্ক◾

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের তোপে ১৪৯ রানে অলআউট গেছে বাংলাদেশ। এতে ভারতের লিড ২২৭ রানের।

 

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল না ভারতের সামনে। তবে সেই সিদ্ধান্ত নেননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত।

 

প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।

 

এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

 

বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলি হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে জাসপ্রিত বুমরাহের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

 

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।

দ.ক
সিআর-২৪.খেলাধুলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট