1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ মামলার আসামি শহীদ গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আঃ শহীদ (৩৭)। তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের ছাবু মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) জানান, আ: শহীদ একজন বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে ওই নারী মামলা করলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে জনতার সহায়তায় জোয়াল ভাঙ্চাগা চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সহিদ এর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মদ্যপান, নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews