1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

রাজারহাটে ওসির মাদক বিরোধী অভিযানে পাবলিকের প্রশংসা, আটক এক কারবারি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট: ​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমের নির্দেশিত পথে হেঁটে এবার সরাসরি মাদক বিরোধী অভিযানে সামিল হলেন রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ। তার দেওয়া সাহসে অনুপ্রাণিত হয়ে আজ ৫ অক্টোবর রবিবার সকালে ছিনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয় কুমার মৌজায় স্থানীয়রা হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি নাজমুল আলম জনসচেতনা ও সাধারণ মানুষের মনে মাদকবিরোধী কাজে সাহস জোগানোর উদ্যোগ নেন। তার এই আহ্বানে সাড়া দিয়েই এলাকার জনগণ আজ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

​এ বিষয়ে স্থানীয় জনগণ ওসি নাজমুল আলমকে সাধুবাদ জানিয়ে বলেন, “ওসির সাহেবের কথায় আমরা সাধারণ মানুষ আজ সাহস পেয়েছি। ফলে আমরা আজ এই মাদক সম্রাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছি।”

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ওসি নাজমুল আলমের নেতৃত্বে এবং সাধারণ মানুষের সহযোগিতায় অচিরেই রাজারহাট থানা মাদকমুক্ত হয়ে উঠবে।

​সর্বস্তরের জনগণ এই মহৎ উদ্যোগে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলমের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার এই সাহসী পদক্ষেপ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews