1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টার দিকে ঘটা এই সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

নোয়াব আলী গং এবং সারাজ মিয়া গং-এর মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী এই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সারাজ মিয়া গংদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানা যায়।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। তিনি একদল পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা ওসি বন্দে আলীর ভূমিকার প্রশংসা করেছেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের চার থেকে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews