1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদন: র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য সারা দেশে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নিয়মিত টহল ও পরিদর্শন করছে র‌্যাবের টিম। সোমবার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এ বছর দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে র‌্যাবের পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হয়েছে। র‌্যাবের টহল দল বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে।

এছাড়া বিভিন্ন মণ্ডপে র‌্যাবের টহল দল নিয়মিত ভিজিট করছে।

র‌্যাবের কন্ট্রোল রুম ০১৭৭৭৭২০০২৯

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews