1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরী ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে র‍্যাব। তাদের দুইজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাণীকোর্ট গ্রামের জনৈক ব্যক্তির ১৭ বছরের কন্যাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার কন্যা অসুস্থ হলে চুনারুঘাট থানায় নিয়ে তথ্য দেয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার মা থানায় একটি ধর্ষণ মামলা করেন।

কললিষ্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব জানতে পারে তারা ঢাকার চকবাজার এলাকায় আত্মগোপন রয়েছে। গত সোমবার র‍্যাব-৩ দুইজনকে আটক করে।

আটকরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র শিপন মিয়া (১৮) ও জাহাঙ্গীর মিয়ার পুত্র নয়ন তালুকদার (২০)।

তবে সূত্র জানায়, শিপন প্রায়ই ওই কিশোরীকে উত্যক্ত করতো। এতে সে সাড়া না দিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ওসি (তদন্ত) মীর আলামিন জানিয়েছেন আসামিরা পুলিশ হেফাজতে ছিল। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews