1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সরকারি মালিকানায় থাকা রাবার বাগানে উৎপাদন ধস

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট: বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীনে থাকা রাবার শিল্পে ব্যক্তিখাতের উৎপাদন ভাল হলেও তলানীতে সরকারি মালিকানায় থাকা বাগানগুলোতে। যদিও বাড়ছে পণ্যটির রপ্তানি। এই খাতের উন্নয়নে একগুচ্ছ সুপারিশ দিয়েছে সংস্থাটি।

দরকারি পণ্য হিসেবে দেশে ব্যাপক চাহিদা রয়েছে রাবারের। যার বড় একটা অংশ উৎপাদিত হয় পাহাড়ি এলাকায়। সরকারি হিসেবে, দেশে এ রকম আবাদি জমি প্রায় দেড় লাখ একর। যার মধ্যে সরকারি মালিকানায় আছে ৩৭ হাজার। তবে, ব্যক্তি মালিকানাধীন বাগান থেকে উৎপাদনের হার বেশি হলেও পিছিয়ে সরকারি বাগান। যা উঠে এসেছে ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে।

কারণ জানতে চাইলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ জানান, গাছের বয়স বেশি হওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় আহরণ হচ্ছে না। তাই, উচ্চ উৎপাদনশীল রাবার গাছের ক্লোন আমদানির উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

ট্যারিফ কমিশনের তথ্যমতে, দেশে রাবারের উৎপাদন কম-বেশি ৭০ হাজার টন। যার সিংহভাগই আসে বেসরকারি খাত থেকে। তবে, চাহিদা মেটাতে পণ্যটি আমদানি করা হলেও দুই বছরে তার রপ্তানি বেড়েছে তিনগুণ। সবশেষ অর্থবছরের মে পর্যন্ত এগারো মাসে যা ছিল ৭৬ লাখ ডলার। এমন বাস্তবতায় এই শিল্পকে উৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে ট্যারিফ কমিশন।

ট্যারিফ কমিশনের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে রাবার বা রাবার শিটের আমদানি পরিমাণ ৫৩ শতাংশ কমলেও গত অর্থবছরের মে পর্যন্ত বেড়েছে ৩২ শতাংশ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট