1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও গায়ের জোরে ক্ষমতায় থাকার দিন শেষ। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রুবেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “আগামী দিনের রাজপথের আন্দোলন হবে তৃণমূলের আন্দোলন। এজন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। তিনি বলেন, “দলকে বাঁচাতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।”

মতবিনিময় সভার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল-আরমান। তিনি বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের হাত ধরে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews