মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে প্যালেস লাক্সারি রিসোর্টে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ নিয়ে ক্ষোভ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবিগঞ্জের তরুণদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি মাধবপুরে ক্ষোব্ধ লোকজন পুড়িয়ে দিলেন মাদক কারবারিদের বাড়ি-ঘর ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (৫ম পর্ব)

চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার বৃহস্হপ্রতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।

অভিন্ন মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশ ও জাতির সেবায় তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে সচিব পদে পদোন্নতি প্রদান করেছে।

এ পদোন্নতিতে এলাকায় গর্ব ও আনন্দের ছোঁয়া লেগেছে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আব্দুর রহমান তরফদার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন চুনারুঘাটবাসী।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews