Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

রাজারহাটে ইয়াবাসহ দুজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

By কালনেত্র
আগস্ট ২৭, ২০২৫ 1 Min Read
০

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও এক ক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।

বুধবার ২৭ আগস্ট দুপুর ২:৩০ টায় উপজেলার নাজিমখান বাজারে চন্দন রায় নামে এক কিশোরকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এলাকাবাসী।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজারহাট থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনা স্থলে পৌছান।

চন্দন রায়ের তথ্যের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই বাজারের মাদক ব্যবসায়ী আব্দুল হালিমের দোকানে তল্লাসী করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে পুলিশ ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম ও মাদক ক্রেতা চন্দন রায়কে গ্রেফতার করে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আসাদুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক মাদক ব্যবসায়ী আব্দুল হালিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ৫০০০ টাকা জরিমানা করেন। মাদক ক্রেতা চন্দন রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১০০ টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল হালিম নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া মনারকুটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং চন্দন রায় উলিপুর উপজেলার তেতুলতলা পান্ডুল ইউনিয়নের স্বপন রায়ের ছেল।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ পরোয়ানা মুলে আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন বলে সাংবাদিককে নিশ্চিত করেন।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Next

একযোগে ২২৫ জন কর পরিদর্শককে বদলি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র