1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাবের বিশেষ অভিযানে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মো. মকবুল হোসেন (৩০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকবুলকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করছিল। আটককৃত গাঁজা ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews