Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

স্কুলের খেলার মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

By কালনেত্র
আগস্ট ২৪, ২০২৫ 2 Min Read
০

 

কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটের সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্রর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১:০০ টায় সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় ও সুকদেব  প্রাথমিক বিদ্যালয়ের একই মাঠে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে  সুখদেব বালিকা বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষজন অংশ গ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জর্জ কোর্টের আইনজীবী রায়হানুল ইসলাম কানন,বাংলাদেশ নাগরিক পার্টির রাজারহাট উপজেলার আহবায়ক ও শিক্ষক মনিবুল হক বসুনিয়া,সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান বাবু সহ অনেকে।

আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন,“বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ বন্ধ  করে ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য।তাই মাঠ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে দ্রুত উদ্যোগ নিতে হবে।

এনসিপির নেতা মনিবুল হক বসুনিয়া বলেন “বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবী শুধু শিক্ষার্থীদের নয়, এই দাবী এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি।”

তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার দৃষ্টি আকর্ষণ করে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ রক্ষার দাবীটি জানান।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—

“আমাদের মাঠ ফেরত চাই, মাঠ বন্ধ করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা চলবে না।

“খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও সরকার” ইত্যাদি।

সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাপলা,সুমাইয়া ও মহিতা তারা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করে মাঠ রক্ষার দাবী জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে,বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

আশ্রয় কেন্দ্র নির্মাণের বিষয়ে সুকদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নুরুজ্জামান বলেন বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেড প্রকল্পে প্রাইমারীর নিজস্ব জমিতে এই কাজ হচ্ছে। তবে মাঠ সংস্কীর্ন হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিশাল একটা ভবন হবে এটা এলাকার জন্য ভালো। এই চিন্তা করেই আমরা এইখানে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছি।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

হবিগঞ্জে গাছ কাটা: কার স্বার্থে থেমে ছিল? কার ইশারায় শেষ হলো?

Next

চুনারুঘাটে স্বামী-স্ত্রীর আঘাতে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, আদালতে মামলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র