1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বৈদেশিক মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মদ জব্দ করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ৮টায় মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ২১৩ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে সেনা সদস্যরা।

আটককৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মোঃ শরিফ উদ্দিন (৩৯) এবং একই উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।

অভিযানে উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—

ম্যাজিক মোমেন্ট ৭৫০ মিলি ২৪ বোতল

ম্যাজিক মোমেন্ট ৩৭৫ মিলি ২৪ বোতল

রয়েল গ্রীন ৭৫০ মিলি ২৪ বোতল

রয়েল গ্রীন ৩৭৫ মিলি ২৪ বোতল

হোয়াইট ম্যাজিক ৩৭৫ মিলি ২৪ বোতল

সিগনেচার প্রিমিয়ার ৩৭৫ মিলি ২৪ বোতল

গলফার শট ৭৫০ মিলি ৯ বোতল

গলফার শট ৩৭৫ মিলি ২৪ বোতল

রয়েল চ্যালেঞ্জ ৭৫০ মিলি ১২ বোতল

বেলেন্ডারস প্রাইড ৩৭৫ মিলি ২৪ বোতল

সব মিলিয়ে ২১৩ বোতল বৈদেশিক মদ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদকবিরোধী এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

অভিযান শেষে আটক দুই ব্যক্তিকে উদ্ধারকৃত মদসহ মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews