1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং মাধবপুর উপজেলা বিএনপি নেতা অলি উল্লাহর মৃত্যুতে এমপি ফয়সল এর শোক প্রকাশ  হবিগঞ্জের কথিত ক্যানসার গবেষক ডা. সারোওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা  জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক চুনারুঘাটে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড পরিস্থিতি বলে দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা কতটা নাজুক: কালনেত্র নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক; খাদ্য নিরাপত্তা হুমকির মুখে চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫৫ বিজিবি’র বিশেষ অভিযান: সীমান্তে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ৫৫ বিজিবি হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সাতটি বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

গত ১৩ আগস্ট শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ভারতীয় দামী শাড়ি জব্দ করা হয়। একইদিন চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে টহল দল ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া মাধবপুর সীমান্ত থেকে পৃথক অভিযানে সাড়ে ৭৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়। অন্যদিকে শ্রীমঙ্গলের কাকমারাছড়া এলাকায় সীমান্ত পিলারের কাছে লুকানো অবস্থায় ৫৮ হাজার টাকা মূল্যের বাংলাদেশি মশার কয়েল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত সব পণ্য ও মদক আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি যুবসমাজকে রক্ষা করছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ২ কোটি ৮ লাখ টাকার বেশি মূল্যের পণ্য ও মাদক জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews